কাটপিস যুগের নায়িকার চরিত্রে আসছেন ঋতুপর্ণা! 

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:১০ পিএম

দুই ডজনেরও বেশি ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সর্বশেষ এখানে ‘স্পর্শ’তে অভিনয় করেন। এরমধ্যেই জানা গেল নতুন খবর। ফের ঢাকাই সিনেমাতে দেখা যাবে এই অভিনেত্রীকে।

রাশিদ পলাশের নতুন ছবি ‘তরী’তে যুক্ত হয়েছেন তিনি। এমনটা গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। জানালেন, তরী’তে ঋতুপর্ণা অভিনয় করবেন কাটপিসের যুগের একজন শিল্পীর চরিত্রে। আগামী সেপ্টেম্বরে ঢাকায় এসে শুটিংয়ে যোগ দেবেন অভিনেত্রী। 

পরিচালক বলেন, এরইমধ্যে তরী’র প্রথম লটের শুটিং শেষ করেছি। এখন শেষ লটের প্রস্তুতি নিচ্ছি। ঋতুদির বিষয়টি এখনই জানাতে চাইনি। তবে প্রডাকশন থেকে যেহেতু খবরটি ছড়িয়ে গেছে, তাই এটা অস্বীকার করার কিছু নেই। তবে ছবির আরো কিছু চমক আছে।’

‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান। চিত্রনাট্য করেছেন গোলাম রাব্বানী।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত