কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার জয়ে গোল করে আন্তর্জাতিক গোলের তালিকায় ইরানের আলী দাইয়িকে ছাড়িয়ে দুই উঠে এসেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলে মেসির গোল এখন ১০৯টি। চূড়ায় ওঠার পথে মেসির সামনে এখন শুধুই তার চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো।
ক্যারিয়ারের শেষ ইউরোতে একবারও লক্ষ্যভেদ করতে না পারা পর্তুগিজ মহাতারকার আন্তর্জাতিক গোলের সংখ্যা ১৩০টি। রোনালদোকে ছুঁতে আরও ২১টি গোল করতে হবে মেসিকে। ছাড়িয়ে যেতে করতে হবে ২২ গোল। কিন্তু রোনালদো শেষ ইউরো খেললেও এখনও অবসর নেননি। কবে অবসর নেবেন- সেটাও অনিশ্চিত। অন্যদিকে মেসিও তার সেরা ছন্দে নেই। তাই মেসির জন্য লড়াইটা কঠিনই হতে যাচ্ছে।
অন্যদিকে মেসির বয়সও ৩৭ হয়ে গেছে। কিছুদিন পরপরই ইনজুরিতে আক্রান্ত হচ্ছেন। কোপা আমেরিকা জয়ের পর তিনি অবসর নিতে পারেন বলেও গুঞ্জন আছে। সেটা সত্যি হলে চিরপ্রতিদ্বন্দ্বীকে আর ছাড়ানো হবে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার। তবে বর্ণাঢ্য ক্যারিয়ারে সবকিছু অর্জন করে ফেলেছেন মেসি। একাধিকবার বলেছেন, ফুটবল থেকে তার আর কিছু পাওয়ার নেই। তাই গোলের মাইলফলক নিয়ে তিনি ভাববেন কিনা- সেটাও প্রশ্ন বটে।
দ্রাবিড়ের চেয়েও বেশি বেতন পাবেন গম্ভীর
মেসিকে পেছনে ফেলে যে রেকর্ড রদ্রিগেজের