তৃপ্তি দিমরিকে ‘পরবর্তী রাখি সাওয়ান্ত’ বলে সমালোচনা

আপডেট : ১১ জুলাই ২০২৪, ০২:৩৪ পিএম

কয়েক দিন ধরেই সোশ্যালে বেশ চর্চায় ‘ব্যাড নিউজ’ ছবির গান ‘জানআম’। সুইমিং পুলে ভিকি কৌশলের বাহুডোরে তৃপ্তি দিমরি। কখনও আবার রেস্তোরাঁয় অনায়াসে ঘনিষ্ঠ পর্দার জুটি। ভিকি ও তৃপ্তির এই অন্তরঙ্গ দৃশ্য নিমেষে উত্তাপ ছড়িয়েছে নেটদুনিয়ায়। গান প্রকাশ পেতেই নেটাগরিকদের দাবি, তৃপ্তি কি প্রত্যেক ছবিতে উষ্ণতা ছড়ানোর দায়িত্ব নিয়েছেন? বিতর্কের মুখেও পড়ছে অভিনেত্রী।

ভিডিওতে দেখা যাচ্ছে, পানির নিচে তৃপ্তির শরীর ছুঁয়ে যাচ্ছে ভিকির ঠোঁট। এমন অন্তরঙ্গ দৃশ্যে এর আগে ভিকিকে দেখা যায়নি। তবে এর আগেও রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিমেল’ ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দিয়েছেন তৃপ্তি। একের পর এক খোলামেলা দৃশ্যে অভিনয় করায় নেটাগরিকের একাংশের ট্রলিং-এর মুখে পড়েছেন অভিনেত্রী।

‘অ্যানিমেল’ ছবির আগে ‘কালা’, ‘বুলবুল’ ও ‘লায়লা মজনু’-র মতো ছবিতে অভিনয় করেছেন তৃপ্তি। অভিনেত্রীকে রণবীরের সঙ্গে শয্যাদৃশ্যে দেখার জন্য প্রস্তুত ছিলেন না দর্শক। খানিক চমকে দিয়েই ‘অ্যানিমেল’ ছবিতে রণবীরের বাহুলগ্না হয়েছিলেন তিনি। ‘ব্যাড নিউজ’-এর ‘জানাম’ মুক্তি পাওয়ার পর প্রশ্ন উঠছে, তৃপ্তিকে কি এবার থেকে এই ধরনের দৃশ্যেই দেখা যাবে? নেটাগরিকের একাংশ আবার তৃপ্তিকে সমাজমাধ্যমের ‘সফট পর্ন গার্ল’ তকমা দিচ্ছেন।

এক সময় ‘মিষ্টি’ নায়িকার ভাবমূর্তি ছিল তৃপ্তির। সেই ভাবমূর্তি পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা প্রথম নষ্ট করেছে বলে দাবি তৃপ্তির অনুরাগীদের। সেই ধারাই অনুসরণ করছেন অন্য পরিচালকেরাও! তৃপ্তির এই ভিডিওতে এক ব্যক্তি মন্তব্য করেছেন, “যৌনতা, লালসা, নগ্নতা এই ধরনের দৃশ্যে অভিনয় করে তৃপ্তি দিমরি বলিউডের পরবর্তী মল্লিকা শেরাওয়াত বা রাখি সাওয়ান্ত হয়ে উঠছেন।” আর একজনের কথায়, “এত শরীর প্রদর্শন করছেন। খুব শীঘ্রই বলিউড থেকে হারিয়ে যাবেন তৃপ্তি।”

তবে তৃপ্তির খাঁটি অনুরাগীরা এসব মানতে নারাজ। বরং অভিনেত্রীকে সাহসী দৃশ্যে দেখে কুর্নিশ জানাচ্ছেন তারা। ভিকির সঙ্গে তৃপ্তির উষ্ণ রসায়নে মজেছেন তারা। আগামী ২০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ব্যাড নিউজ’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত