অনন্তর বিয়েতে শাহরুখসহ ২৫ জন পেলেন ২ কোটির সুইস ঘড়ি!

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম

অবশেষে সাতপাকে বাঁধা পড়েছেন অনন্ত-রাধিকা। মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে বসেছিল তাদের বিয়ের জমকালো আসর। সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্বসহ বিশ্ব তারকারা। এবার জানা গেল, বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত তারকাদের বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন অনন্ত আম্বানি।

ভাইরাল ছবি

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, অনন্ত তার বিয়ের ২৫ জন বরযাত্রীকে বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন। প্রতিটি ঘড়ির মূল্য দুই কোটি রুপির বেশি। এই তালিকায় রয়েছেন শাহরুখ খান, রণবীর সিং, অর্জুন কাপুর, শিখর পাহাড়িয়া, বীর পাহাড়িয়া, মিজান জাফরিসহ আরো অনেকে।

এ উপহার পেয়ে একসঙ্গে ছবিও তোলেন তারা। সেই ছবিটি অন্তর্জালে ভাইরালও হয়েছে। জানা গেছে, অনন্তর উপহার দেওয়া ঘড়িটি প্রস্তুত করেছে সুইজারল্যান্ডের বিলাসবহুল ব্র্যান্ড অডেমার্স পিগুয়েট। ঘড়িগুলোর প্রতিটিই লিমিটেড এডিশনের। শোনা যাচ্ছে, ছোট ছেলের বিয়েতে মুকেশ আম্বানি কম করে হলেও ৫০০০ কোটি টাকা খরচ করেছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত