সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। পেনসিলভানিয়ার বাটলারে সংবাদ সম্মেলনে এফবিআই’র পিটসবার্গ ফিল্ড অফিসের দায়িত্বে থাকা বিশেষ এজেন্ট কেভিন রোজেক বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে। খবর বিবিসির।
শনিবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে চালানো গুলি একেবারে তার কান ঘেঁষে গিয়েছে। এতে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। কেভিন রোজেক জানান, এই ঘটনায় হামলাকারীর হামলার উদ্দেশ্য এবং কেন সে এটি করেছে তা জানার চেষ্টা চলছে।
মার্কিন এই কর্মকর্তা আরও বলেছেন, দেশজুড়ে এফবিআই গোয়েন্দা এজেন্ট, এভিডেন্স রেসপন্স টিম মোতায়েন করেছে।
গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচার চালাতে গিয়েছিলেন ট্রাম্প। সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ট্রাম্প যখন সবে সমর্থকদের সামনে বক্তৃতা দেওয়া শুরু করেছেন, তখনই পাশের একটি ভবনের ছাদ থেকে তাকে লক্ষ্য করে একাধিকবার গুলি ছোড়া হয়। একটি গুলি ট্রাম্পের ডান কানে বিদ্ধ হয়।
কেনিয়ায় ময়লার স্তূপ থেকে ৮ নারীর খণ্ডিত লাশ উদ্ধার