৮২ মিনিট দেরিতে শুরু ফাইনাল, একাদশে ডি মারিয়া

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৪৩ এএম

কলম্বিয়ার প্রচুর সমর্থক হাজির হয়েছেন মাঠে। গ্যালারিতে চারদিকে হলুদের ছয়লাপ। বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের ৮২ মিনিট পরে শুরু হলো কোপা আমেরিকার ফাইনাল।

নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলতে নামছেন আনহেল ডি মারিয়া। ফাইনালে তা খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কাটিয়ে অবশেষে মাঠে নেমেছেন তিনি।

শুরুতেই আলভারেসের সামনে গোল করার সুযোগ এসেছিল। শট অল্পের জন্য বাইরে গেল। 

আজ ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ৪-৪-২ ফরমেশনে দলকে খেলাচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার একাদশ -

এমি মার্তিনেজ, মন্তিয়েল, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, তাগলিয়াফিকো, ডি মারিয়া, ডি পল, এনজো, ম্যাক অ্যালিস্টার, মেসি, আলভারেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত