কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, এমন খবর প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। করোনা আক্রান্ত হওয়ার কারণে আম্বানিপুত্রের বিয়েতে হাজির হতে পারেননি বলিউড খিলাড়ি। তবে বিয়ের শেষ দিনের অনুষ্ঠানে স্ত্রী টুইংকেল খান্নাসহ অভিনেতাকে দেখা গেল আম্বানির অনুষ্ঠানে।
হিন্দুনস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানের শেষদিন সোমবার আম্বানিবাড়িতে তারকা দম্পতি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না দুজনেই হাজির ছিলেন।
স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় অক্ষয়-টুইঙ্কল দুজনেই সাদা রঙের পোশাক পরেছেন। এছাড়াও শোনা গেছে এদিন জমিয়ে নাচ করেছেন এই দম্পতি।
তবে এদিন অক্ষয়কে দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। আম্বানিদের অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। একজন লিখেছেন, ‘আরে, এত তাড়াতাড়ি করোনা ঠিকও হয়ে গেল?’
একজন অক্ষয়ের উদ্দেশে লিখেছেন, ‘দুই দিন আগেই তিনি কোভিড পজিটিভ ছিলেন। এখন ঠিক হয়ে গেলেন! এদিক–ওদিক ঘুরে বেড়াচ্ছেন। তিনি কি সবাইকে সংক্রমিত করবেন?’
গত সপ্তাহে সরফিরা সিনেমার প্রোমোশন চলাকালীন, অসুস্থ হয়ে পড়েছিলেন অক্ষয়। এরপর গত ১২ জুলাই খবর আসে করোনা পজিটিভ তার। তারপর নিজেকে ঘরবন্দি করেছিলেন।
রাজীব ভাটিয়া থেকে যেভাবে অক্ষয় কুমার