রাবির বঙ্গবন্ধু হলে আগুন-ভাঙচুর, ভেতরে আটকা শিক্ষার্থীরা

  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা
  • বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেয় তারা
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৪:০২ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের একাংশ। এছাড়াও ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কক্ষসহ আনুমানিক ১০ টি কক্ষ ভাঙচুর করেছে। এই ঘটনায় ভেতরে আটকা পড়ে আছেন কিছু শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর সোয়া ৩ টার দিকে হলে আগুন দেয় আন্দোলোনকারীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৩টার দিকে রাবিতে লাঠি-সোটা নিয়ে প্রবেশ করে আন্দোলনকারীরা। এর পর থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০ থেকে ১৫টি মোটরসাইকেলে আগুন দেয়।

এ সময় আগুন ছড়িয়ে পড়লে আটকা পড়ে হলের সাধারণ শিক্ষার্থীরা। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর জন্য কোন ফায়ার সার্ভিসের কর্মীকে আসেতে দেখা যায় নি।

এই বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, আন্দোলোনকারীরা বঙ্গবন্ধু হলের নিচ তলায় আগুন দিয়েছে। আমার আগুন নেভানোর কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত