ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের চিকিৎসার ঘোষণা রাবি ছাত্রদলকর্মীর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও আশপাশের এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।

ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের মশারি, পরীক্ষা-নিরীক্ষা, প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসাসংক্রান্ত ব্যয় বহনের কথা জানিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) এক বার্তায় শাকিল দেওয়ান এ সহায়তার ঘোষণা দেন।

শাকিল দেওয়ান বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। সচেতনতার অভাবে আশপাশের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাসের বাইরে কোনো শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হলে মশারি, ডেঙ্গু পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধসহ চিকিৎসাসংক্রান্ত খরচ নিজ দায়িত্বে বহন করতে চাই।

তিনি আরও বলেন, সময়মতো চিকিৎসা ও সচেতনতা একটি জীবন বাঁচাতে পারে। তাই ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত