জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বিকেল ৪ টার মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বুধবার উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত হয়।এই বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।
উপাচার্য সাদেকা হালিম বলেন, আজ বিকেল ৪ টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চলবে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে হল ত্যাগের নির্দেশ দিয়েছি।
