কোটা সংস্কার আন্দোলনে উত্তাল সারাদেশ। কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘটেছে প্রাণহানির ঘটনা। এমন মুহূর্তে ফেসবুকে ফের সরব হলেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান।
বৃহস্পতিবার বিকালে সোহান তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেছেন, ‘আমাদের তরুণ প্রজন্ম দেখিয়ে দিচ্ছে, কীভাবে ঐক্যবদ্ধ হতে হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা কতটা শক্তিশালী। সত্যি বলতে, তাদেরকে সঠিক পথে পরিচালিত হতে দিলে তারাই বাংলাদেশকে বিশ্ব মঞ্চে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে। তাদের মধ্যে ওই সাহস, শক্তি ও নিস্বার্থতা আছে। তারাই পারবে আমাদের দেশের এই স্বার্থপরতার সংস্কৃতিতে পরিবর্তন করতে। তাই দয়া করে তাদেরকে বিপথগামী করার চেষ্টা করবেন না। তাদেরকে নষ্ট করবেন না।’
এর আগে গতকাল সোহান তার ফেসবুকে লিখেছিলেন, “হাতে সার্জারির জন্য আমি বর্তমানে অস্ট্রেলিয়াতে আছি। দেশে কি হচ্ছে অনেক কিছুই ভালো ভাবে জানিনা। তবে এইটুকু জানি যে, ছাত্রছাত্রীরাই বাংলাদেশের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীরা কখনোই দেশের ক্ষতি চাইতে পারে না। আমরা সবাই মিলে এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই। দেশের রক্তাক্ত অবস্থা দেখে স্বাভাবিক থাকতে পারছি না। আমরা তরুণ প্রজন্মই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। এজন্য দরকার সঠিক দিকনির্দেশনা। নিজেদের মধ্যে ঝগড়া করে কখনই বিশ্ব মঞ্চে দেশকে এগিয়ে নিতে পারবোনা। দেশ সবার আগে, নিজের স্বার্থ পরে।’
অলিম্পিকে বাংলাদেশের পতাকা থাকবে সাগরের হাতে
চ্যাম্পিয়ন্স ট্রফি: আইসিসির সভায় কী অবস্থান নেবে ভারত?