‘ছাত্রদের পাশে আছি’ বললেন হুমায়ূন আহমেদের চার সন্তান

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৫:০৮ পিএম

চলমান কোটা সংস্কার আন্দোলনে সমর্থন জানিয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের চার সন্তান নুহাশ, নোভা, শীলা ও বিপাশা। বৃহস্পতিবার (১৮ জুলাই) ফেসবুকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি দেন তারা। 

ফেসবুকে নুহাশ হুমায়ূনের দেওয়া ওই পোস্টে লেখেন, ‘আমরা বড় হয়েছি মুক্তিযুদ্ধের গল্প শুনে। আজকের বাংলাদেশ তৈরির পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকার কথা জেনে। আমরা ছাত্রদের পাশে আছি। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, যেখানে সহিংসতা নেই। আমরা আর একটি জীবনও হারাতে চাই না।’

বিবৃতিতে তারা নিজেদের ‘একজন শহীদ মুক্তিযোদ্ধার উত্তরসূরী’  হিসেবে উল্লেখ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত