সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৯:৩১ এএম

জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শফিনের ভাই হামিন আহমেদ। 

তিনি বলেন, ‘২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।’

হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে আমেরিকা রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত