ছবিতে প্যারিস অলিম্পিকের উদ্বোধনী

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১০:৩২ এএম

প্যারিসে পর্দা উঠল ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের ৩৩তম আসরের। ১২৮ বছরের ইতিহাসে এই প্রথম বদ্ধ স্টেডিয়ামের বাইরে উন্মুক্ত স্থানে আয়োজিত হলো উদ্বোধনী অনুষ্ঠান। দীর্ঘ এ অনুষ্ঠানে ছিল চোখধাঁধানো আয়োজন। তারই কিছু ছবি তুলে ধরা হলো এখানে।

মায়াবী আলোয় আইফেল টাওয়ার। ছবি: ফ্রাঙ্কোয়া-জ্যাভিয়ের ম্যারিত/এএফপি

প্যারিসজুড়ে উড়ে বেড়ায় জ্বলতে থাকা এ বৃহদাকার বেলুন।

বৃহাদাকার বেলুন। ছবি: এএফপি

অস্টারলিজ সেতু থেকে নৌযাত্রা শুরুর সময়ে দারুণ স্মোকে সেজে ওঠে প্যারিস। 

অস্টারলিজ সেতু। ছবি: লার্স ব্যারন

প্যারিসের বিকেলটুকু ছিল বৃষ্টিমুখর। তাতে বরং আরও জীবন্ত হয়ে ওঠে অনুষ্ঠান।

বৃষ্টি মাথায় নিয়েই উপভোগে মত্ত প্যারিসবাসী। ছবি: ওলি স্কার্ফ

ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাঁখোসহ উপস্থিত ছিলে শ’খানেক রাষ্ট্রপ্রধানগণ।

যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্র স্যার কেইর স্টেমারকে স্বাগত জানাচ্ছেন মাঁখো। ছবি: মার্টিন ডিভিসেক

নিরাপত্তা নিশ্চিতে ছিলেন বিভিন্ন বাহিনীর প্রায় ৪৫ হাজার সেনা।

সতর্ক স্নাইপার। ছবি: তেরেসা সুয়ারেজ

পুরো অনুষ্ঠানজুড়েই এক রহস্যময় মানব অলিম্পিক মশাল হাতে পারকরিং করে বেড়ান প্যারিস শহরজুড়ে। 

পারকরিংয়ের একটি মুহূর্ত। ছবি: বার্নাট আরম্যাঙ্গ

ভালোবাসা ছিল আয়োজনের থিম। তাই আয়োজন জুড়ে গোলাপী ছটায় সিক্ত হয় ভালোবাসার শহর প্যারিস।

আয়াজনজুড়ে ছিল ভালোবাসার প্রতীক গোলাপী রঙয়ের প্রাধান্য। ছবি: বার্নাট আরম্যাঙ্গ

আইফেল টাওয়ারে হয় আয়োজনের শেষাংশটুকু

আইফেল টাওয়ার ঘিরে চলে ব্যাপক উন্মাদনা। ছবি: লুদোভিচ মারিন

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত