নাশকতার মামলায় সারাদেশে গ্রেপ্তার ৩০৪

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:২২ পিএম

কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত সারাদেশে ৩০৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৮ জুলাই) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৮ জন রয়েছেন।

তিনি আরও বলেন, নাশকতা, সহিংসতা ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় এখন পর্যন্ত সারাদেশে মোট ৩০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৭৭ জন ও ঢাকার বাইরে ২২৭ জনকে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত