রোমানিয়াকে প্যারিস অলিম্পিকের প্রথম স্বর্ণ এনে দিয়েছেন ডেভিড পোপোভিচি। পুরুষ ২০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারে ১ মিনিট ৪৪.৭২ সেকেন্ড সময় নিয়েছেন ১৯ বছর বয়সী এই সাঁতারু।
রোমানিয়ার প্রথম পুরুষ সাঁতারু হিসেবে ২০০ মিটার ফ্র্রিস্টাইলে স্বর্ণ জিতলেন ১৯ বছরের পোপোভিচি। টোকিও অলিম্পিকে পোপোভিচি হয়েছিলেন চতুর্থ।
২০০৪ সালের পর রোমানিয়ার প্রথম কোন সাঁতারু স্বর্ণ জিতলেন। ২০০৪ এ নারীদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে স্বর্ণ জিতেছিলেন কামেলিয়া পোতাক।
পোপোভিচি বলেন, 'আমার দারুণ লাগছে। এখানে আসতে পারাটা দারুণ ব্যপার। দর্শক সারিতে রোমানিয়ান আছে অনেকে। স্বপ্ন সত্য হলো। আমর মনে হয় না ভাষায় প্রকাশ করতে পারবো। এটি অসাধারণ।'
পোপোভিচি এর আগে ২০২২ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে মিটারে স্বর্ণ জিতেছিলেন।
পোপোভিচির চেয়ে ০.০২ সেকেন্ড দেরি হওয়ায় রূপা জিতেছেন গ্রেট ব্রিটেনের ম্যাট রিচার্ডস। আর যুক্তরাষ্ট্রের লুক হবসন ব্রোঞ্জ জিতেছেন ১ মিনিট ৪৪.৭৯ সেকেন্ড সময় নিয়ে।
টিটমাসের অলিম্পিক রেকর্ড ও স্বর্ণ এবার ক্যালাঘানের