আবার আর্জেন্টিনা-ফ্রান্স মুখোমুখি

আপডেট : ৩১ জুলাই ২০২৪, ০১:৪৭ এএম

২০ মাস আগে ফুটবল বিশ্বকাপ ফাইনালে রোমাঞ্চকর এক ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। টাইব্রেকারে গড়ানো সে ম্যাচে স্বাগতিক ফ্রান্সকে হারিয়ে বিশ্ব শ্রেষ্ঠত্ব জিতিছিল মেসির আর্জেন্টিনা। 

সেই ফ্রান্সেই ফুটবলের আরেকটি লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ফ্রান্স। এবার অলিম্পিক ফুটবলেট কোয়ার্টার ফাইনাল খেলবে দুদল। ২ আগস্ট বোর্দোতে মুখোমুখি হবে তারা।  

শেষ গ্রুপ ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে আর্জেন্টিনা বি গ্রুপের রানার্সআপ হয়ে শেষ আটে ওঠে মঙ্গলবার। দুঘন্টা পর ফ্রান্স ৩-০ গোলে গিনিকে হারিয়ে হয় 'এ' গ্রপের চ্যাম্পিয়ন। 

এই সূত্রেই তারা কোয়ার্টারে মুখোমুখি হতে যাচ্ছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত