বিশ্বের দ্রুততম মানব কে হবেন, ফয়সালা হবে তার। প্যারিসের স্তাদ দ্য ফ্রাঁস অন্ধকার। সে অবস্থায় বিশেষ আলোয় একে একে ট্র্যাকে এসে উপস্থিত হলেন স্প্রিন্টাররা। বিপুল উৎসাহে শুরু হলো দৌড়। ৯.৭৯ সেকেন্ডে লেজারঅঙ্কিত ফিনিশিং লাইন ছুঁয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নোয়াহ লাইলস। এ মার্কিন স্প্রিন্টার হয়ে গেলেন বিশ্বের দ্রুততম মানব।
একটা সময় ছিল যখন পুরুষদের যেকোনো প্রতিযোগিতায় ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট মানেই সেখানে উসাইন বোল্ট ও তার দেশ জ্যামাইকার জয়জয়কার। বোল্ট অবসরে গেলেও জ্যামাইকাকে পথে রেখেছেন কিশানে থম্পসন। ০.০০৫ সেকেন্ড ব্যবধানে পিছিয়ে থেকে রৌপ্য জেতেন তিনি।
৯.৮১ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ জিতেছেন লাইলসেরই স্বদেশি ফ্রেড কার্লি। গত আসরে রৌপ্য জিতেছিলেন তিনি। ২০০৮ থেকে ২০১৬ টানা তিনবার দ্রুততম মানব হয়েছিলেন বোল্ট। ২০২০ টোকিও অলিম্পিকে ইতালির মারসেল জ্যাকবস পান এই খেতাব। ২০ বছর পর লাইলসের হাত ধরে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতল যুক্তরাষ্ট্র।
‘গম্ভীর কোচ হিসেবে বেশিদিন টিকতে পারবে না’
৩০ বছরে দ্রুততম জলমানবীর খেতাব জিতলেন তিনি