পিএসজিতে নাম লেখালেন পর্তুগালের নেভেস

আপডেট : ০৬ আগস্ট ২০২৪, ০৮:৫৭ এএম

গত বছরের জানুয়ারিতে বেনফিকার মূল দলে সুযোগ পেয়েছিলেন জোয়াও নেভেস। দ্রুতই তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন। এবার ক্লাবটির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক চুকিয়ে তিনি নাম লেখালেন প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি)। সোমবার ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

পিএসজির সঙ্গে নেভেসের চুক্তি হয়েছে পাঁচ বছরের। এই পর্তুগিজ মিডফিল্ডারের জন্য প্রায় ৬ কোটি পাউন্ড ব্যয় করেছে প্যারিসের ক্লাবটি। পর্তুগাল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছেন নেভেস। সবশেষ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দুই ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি।

২০১৬ সালে মাত্র ১২ বছর বয়সে বেনফিকার যুব দলের হয়ে ক্যারিয়ার শুরু করেন নেভেস। এরপর মূল দলে সুযোগ পেয়ে ৭৫টি ম্যাচ খেলেন। ক্লাবটিতে প্রায় অপরিহার্য হয়ে ওঠার পর তিনি পিএসজিতে যোগদানের সিদ্ধান্ত নিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত