প্যারিস অলিম্পিকের মাঝে সবচেয়ে বড় আলোচনা তৈরি হয়েছে সেন নদীর পানি নিয়ে। প্যারিসে প্রাণকেন্দ্রের এই নদীর পানি এতটাই দূষিত যে, এতে কোনো মানুষ নামতে পারছে না। গত রবিবার ট্রায়াথলনের ম্যাচ ছেড়ে দিয়েছে বেলজিয়াম। তাদের দাবি, দলের একজন অ্যাথলেট নদীতে নেমে অসুস্থ হয়ে পড়ায় এই সিদ্ধান্ত।
এর আগে গত বুধবার মহিলাদের ট্রায়াথলনে অংশ নিয়েছিলেন ক্লেয়ার মাইকেল। তিনি অসুস্থ হয়ে পড়ায় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করেন। মাইকেলের অসুস্থতার ব্যাপারে বেলজিয়াম বিস্তারিত না জানালেও সূত্রের খবর, সেন নদীর পানিতে অত্যধিক দূষণ থাকার কারণেই তিনি অসুস্থ হয়েছেন। টুর্নামেন্টের দিন পানির মান যাচাই করে দেখা গেছে, যে পানি জীবাণু ভর্তি।
ব্যক্তিগত ট্রায়াথলন ইভেন্ট শুরু হওয়ার আগেই দূষণের কারণে পিছিয়ে গিয়েছিল। পাশাপাশি, টুর্নামেন্টের নামার আগে পানির সঙ্গে পরিচয় করানোর জন্য অ্যাথলেটদের যে পরীক্ষামূলক সাঁতার কাটার সুযোগ দেওয়া হয়, সেটাও বাতিল হয়ে গেছে। বেলজিয়ামের আহ্বান, ভবিষ্যতে অলিম্পিকে আয়োজনের আগে ভালোভাবে পানি পরীক্ষা করে নিতে হবে। প্রতিযোগী, সমর্থক এবং বাকিরা যাতে শেষ মুহূর্তে বিপদে না পড়েন।
