ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করে নাই বলে দাবি করেছেন তিনি।
আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টা ৪০মিনিটে দেশ রূপান্তরকে মোবাইল ফোনে এই দাবি করেন তিনি।
আটকের বিষয়ে জানতে চাইলে হারুন বলেন, ‘আমি সকালে অফিস গিয়েছিলাম। গিয়ে দেখি কেউ নাই। পরে আমি বাসায় চলে আসছি।’
তার দেশ ছাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা (সংবাদ কর্মী) না কি বলছেন, আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি! এরকম কিছু বলছেন না কি? আমি কালকে কেমনে যামু? গতকালই তো ফ্লাইট বন্ধ ছিল। ফ্লাইট তো আজকে থেকে শুরু হইছে। এডা তো রিউমার ভাই।’
