জুলিয়ান আলভারেজকে সাড়ে ৯ কোটি ইউরোতে ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যাচ্ছেন। ব্রিটিশ ও স্প্যানিশ গণমাধ্যমগুলো জানিয়েছে, আর্জেন্টাইনকে বিশাল লাভে স্প্যানিশ ক্লাব আতলেতিকো মাদ্রিদের কাছে বিক্রি করছে ইংলিশ চ্যাম্পিয়নরা।
আতলেতিকো ৯৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে তাকে কিনে নিচ্ছে। সিটির জন্য এটা রেকর্ড বিক্রি হতে যাচ্ছে।
২০২২ সালের জানুয়ারিতে রিভার প্লেট থেকে ১ কোটি ৪০ লাখ ইউরোতে তাকে কিনেছিল সিটি। দলটিতে পা রাখার পর দুটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি এফএ কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন আর্জেন্টাইন তারকা।
দুই মৌসুমে ১০৩ ম্যাচ খেলে করেছেন ৩৬ গোল। এছাড়া জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জিতেছেন।
স্পেন অধিনায়ক আলভারো মোরাতা এসি মিলানে চলে যাওয়ায় আক্রমণভাগের মূল অস্ত্র হিসেবেই আতলেতিকোতে খেলবেন আলভারেজ। এরই মধ্যে স্প্যানিশ ক্লাব ইউরো জয়ী রবিন লে নরমান্দ ও নরওয়েজিয়ান ফরোয়ার্ড আলেক্সান্ডার সোরলোথকে যুক্ত করেছে।
২০২৪ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোটি আনুষ্ঠানিকভাবে ৩০ আগস্ট যুক্তরাজ্যের সময় রাত ১১টায় বন্ধ হবে। ইউরোপের অন্যান্য বড় লিগের সঙ্গে যুক্ত হতে ডেডলাইন ডে এগিয়ে এনেছে প্রিমিয়ার লিগ।
রুদ্র-মুগ্ধদের শ্রদ্ধা জানালো বিসিবি
মিরপুরে মুশফিকদের ১ মিনিটের নীরবতা
সালাউদ্দিন-সালাম-কিরণকে সমর্থকদের লালকার্ড