চলমান প্যারিস অলিম্পিকে ডোপিংয়ের দায়ে এবার সাময়িক নিষিদ্ধ হলেন গ্রিক পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক। ২৭ বছর বয়সী এই ক্রীড়াবিদ ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইভেন্ট পোল ভল্টে অংশ নিয়েছিলেন। চলতি অলিম্পিকে চতুর্থ অ্যাথলেট হিসেবে তিনি এই নিষেধাজ্ঞা পেলেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় অননুমোদিত ড্রাগের অস্তিত্ব পাওয়া গেছে। এর আগেই অবশ্য পোলাককে অলিম্পিক ভিলেজ থেকে বহিস্কারের কথা জানিয়েছিল গ্রীক অলিম্পিক কমিটি। সাময়িক নিষিদ্ধ হওয়ার আগে পোল ভল্টের হিট থেকেই অবশ্য বিদায় নিতে হয়েছিল পোলাককে।
নিষিদ্ধ হওয়ার পর আত্মপক্ষ সমর্থনে পোলাক বলেছেন, ‘কয়েকদিন আগে আমার নমুনা পরীক্ষায় কিছু একটা পাওয়া গিয়েছিল। আমি কখনোই বাড়তি কিছু গ্রহণ করিনি। আর যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদিত সীমার মধ্যেই ছিল। যে কারণে আমি প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমার আয়রনের সমস্যা আছে। যে কারণে প্রতিদিন রেড মিট খেতে হয়। কিছু থেকে থাকলে সেটা ওই মাংসেই ছিল।’
চলতি আসরে এর আগে ডোপ টেস্টে ধরা পড়ে নিষিদ্ধ হয়েছেন ইরাকি জুডোকা সাজ্জাদ শেহেন, আফগান জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর।
অলিম্পিকে মাদক কিনতে গিয়ে হকি খেলোয়াড় আটক
কোহলি আর সিরাজের সঙ্গে কী হয়েছিল লঙ্কানদের?
বিচারবিভাগের ফ্যাসিবাদ বিলোপ করতে হবে: আসিফ মাহমুদ