সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা। যদিও নাগা বা শোভিতা কেউই সম্পর্ক নিশ্চিত করেননি। চার বছরের দাম্পত্য জীবন শেষে বছর তিনেক আগে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা চৈতন্য।
এবার জানা গেল, সেই শোভিতা ধুলিপালার সঙ্গেই বাগদান সারতে চলেছেন নাগা চৈতন্য। অনেক দিন ধরেই দু’জনের সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। অবশেষে বৃহস্পতিবারই নাকি সম্পর্কের এক নতুন সফর শুরু করতে চলেছেন তারা। নাগা ও শোভিতারই এক সূত্র ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এই খবর নিশ্চিত করেছেন।
এর আগে তারকা জুটি একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। সেখান থেকে একটি ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়ে। দেখা যায়, নাগা ও শোভিতা ওয়াইন চেখে দেখার এক অনুষ্ঠান উপভোগ করছেন। সেখান থেকেই তাদের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে থাকে। তাই অনুরাগীরা তারকা জুটির পক্ষ থেকে সম্পর্কের ঘোষণা শোনার জন্য মুখিয়ে আছেন।
শোনা যাচ্ছে, নাগার বাবা নাকি এক বিবৃতির মাধ্যমে ছেলের বিয়ের ঘোষণা করবেন।
উল্লেখ্য, কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে নাগা স্বীকার করেছিলেন, তিনি সামান্থার সঙ্গে প্রতারণা করেছেন। তিনি জানিয়েছিলেন, সম্পর্কে থাকাকালীন অন্য সম্পর্কে জড়িয়েছেন। এককথায়, দ্বিচারিতা করেছেন। তবে জীবন একটাই। তাই সব রকমেরই অভিজ্ঞতার স্বাদ চেয়েছেন তিনি।
উষ্ণতা ছড়াচ্ছেন শ্রাবন্তী