বাংলাদেশের ক্রিকেটারদের পিছিয়ে যাওয়া পাকিস্তান সফরও দেখলো আলোর মুখ। গতকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ এ দল। সেখানে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলবে দলটি। এর মাঝেই ২১ আগস্ট থেকে পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্ট শুরু হবে জাতীয় দলের। ‘এ’ দলের ক্রিকেটারদের বেশ কয়েকজনের স্বাভাবিকভাবেই টেস্ট দলে থাকার কথা। দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছেন নির্বাচক আবদুর রাজ্জাক।
আজ দেশ ছাড়ার এ নির্বাচক বলেন, ‘খুবই বড় সুযোগ বাংলাদেশের দলের জন্য। সবচেয়ে বড় ব্যাপার হলো যেখানে জাতীয় দল খেলতে যাবে, সেখানে ‘এ’ দল আগে যাচ্ছে। যেটা আমরা সাধারণত ভারতীয় দলের ক্ষেত্রে দেখি। যখনই যেকোনো দেশে জাতীয় দল যায়, ওরা আগে ‘এ’ দলটা পাঠিয়ে দেয়।’ এর সুবিধা সম্পর্কে বলেন, ‘কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বা যদি এমন কেউ থাকে অনুশীলন করিয়ে নেওয়ার মতো, সেটা করা যায়। আমরাও এমন কিছুই করার চেষ্টা করছি। অনেক ছেলের জন্য পাকিস্তানের কন্ডিশনটা নতুন হবে। যারা আপকামিং, তাদের জন্য প্রতিটি কন্ডিশনে পরীক্ষা দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য আসলে।’
দেশের পরিস্থিতি নিয়ে বলেন, ‘আমরা যারা ক্রিকেটার, আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ বলে কিছু নেই। আমাদের জন্য প্রতিটি সিরিজ, প্রতিটি খেলা সবকিছু নতুনভাবে শুরু করতে হয়। এখন তো খুব একটা বাজে অবস্থায় নেই পরিস্থিতি। যে কারণে আমাদের খেলাগুলো পিছিয়ে ছিল। একটা অশান্তির মধ্যে ছিলাম।’ পাকিস্তান শাহিনসের বিপক্ষে এনামুল হক বিজয় বাংলাদেশ ‘এ’ দলের চার দিনের ম্যাচে নেতৃত্ব দেবেন।
বিশ্ব রেকর্ড গড়ে সেরা ম্যাকলাফলিন–লেভরোন
বিশ্বকাপ আয়োজন করতে সেনাবাহিনীর সহায়তা চাইল বিসিবি