ইসরায়েলকে মার্কিন অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যয়ের জন্য আরো ৩.৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১০ আগস্ট) মার্কিন স্টেট র্ডিপার্টমেন্টের মুখপাত্র কংগ্রেসকে এ বিষয়ে অবহিত করেন।
কংগ্রেসে পাসকৃত ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের সম্পূরক তহবিল বিল থেকে এই অর্থ আসবে।
ইরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং বৈরুতে হিজবুল্লাহ সামরিক কমান্ডার ফুয়াদ শুকরের সাম্প্রতিক হত্যাকাণ্ডের পর মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর যুদ্ধের ঝুঁকি বেড়েছে ।
মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে অর্থছাড়ের এ ঘোষণা এল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের সামরিক হামলায় এ পর্যন্ত ৪০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২.৩ মিলিয়ন বাস্তুচ্যুত হয়েছেন।
লেবাননে ইসরায়েলি হামলা, হামাসের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত