শাহরুখ খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করার কথা ছিল রাবিনার ট্যান্ডনের। সিনেমা নিয়ে সবকিছু চূড়ান্ত হলেও শেষ মুহূর্তে গিয়ে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। ছবিতে তাকে যে ধরনের পোশাক পরতে বলা হয়েছিল, তা মোটেই পছন্দ হয়নি রাবিনার। তাই ছবিটি না করারই সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে রাবিনা ট্যান্ডন বলেন, সেই ছবিটি ছিল শাহরুখ খানের সঙ্গে। ছবির চুক্তিতে প্রায় সই করেই ফেলেছিলাম। কিন্তু সমস্যা তৈরি হয় পোশাক নিয়ে আলোচনার দিন। সত্যিই খুব অদ্ভুত ধরনের পোশাক ছিল। এই ধরনের পোশাক পরতে আমি স্বচ্ছন্দ বোধ করতাম না।
রাবিনা জানিয়েছিলেন, সেই পোশাক অতিরিক্ত খোলামেলা ছিল। তাই সরাসরি ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি।
রাবিনা ছবিতে কাজ করছেন না শুনে শাহরুখ বলেছিলেন, “তুমি কি পাগল হয়ে গিয়েছ? এখন কেন ছবি থেকে বেরিয়ে যাচ্ছ?” রাবিনা জানান, এই ছবির কাজ শুরুর আগে শাহরুখের সঙ্গে তার বন্ধুত্ব গড়ে উঠতে শুরু করেছিল। অভিনেত্রী বলেছিলেন, “শাহরুখ খুবই আন্তরিক, ভদ্র এবং মজা করতে জানেন। আমি ওকে বলেছিলাম, এই পোশাক আমি পরতে পারব না। এমন পোশাক পরতেই খুব অদ্ভুত লাগবে আমার।”
এর আগে আরও একটি ছবি থেকে সরে গিয়েছিলেন রাবিনা। শাহরুখের ক্যারিয়ারের অন্যতম ছবি ‘ডর’। জুহি চাওলা অভিনীত চরিত্রটির প্রস্তাব পেয়েছিলেন রাবিনা। এর পরে ১৯৯৫ সালে ‘জামানা দিওয়ানা’ ছবিতে শাহরুখ ও রাবিনা একসঙ্গে অভিনয় করেছিলেন।
অন্তর্বর্তী সরকার নিয়ে যা বললেন অভিনেত্রী প্রীতি জিনতা 