যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলের মৌসুম শুরু ও শেষের সময়টা ইউরোপের মতো নয়। ইউরোপে নতুন মৌসুম এখনও পুরোদমে শুরু না হলেও যুক্তরাষ্ট্রে এমএলএস এর পাশাপাশি চলছে লিগস কাপের খেলাও। লিগস কাপে আছে মেক্সিকোর দলও।
২০২৪ লিগস কাপের শেষ ষোলোতে মায়ামি খেলবে বর্তমান এমএলএস চ্যাম্পিয়ন কলম্বাস ক্রুর বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টা ৩০ মিনিটে। এই ম্যাচেও মেসিকে ছাড়াই মাঠে নামছে মায়ামি।
টানা ১১তম ম্যাচ মেসিকে ছাড়াই খেলতে যাচ্ছে মায়ামি। মেসি আর্জেন্টিনার হয়ে ২০২৪ কোপা আমেরিকা খেলতে যাওয়ায় মিস করেন মায়ামির ৫ ম্যাচ। কোপার ফাইনালে মেসি ইনজুরিতে পড়েন। মেসি ইনজুরিতে পড়ার পর এটি হবে মায়ামির ষষ্ঠ ম্যাচ। অর্থাৎ মেসিকে ছাড়া টানা ১১তম ম্যাচ।
গত মৌসুমে মেসির নেতৃত্বে লিগস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। যা ক্লাবটির ইতিহাসে প্রথম শিরোপা। গেলবার টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় হয়েছিলেন মেসি।
গেল মৌসুমে কলম্বাস এমএলএস কাপ জিতেছে। ফাইনালে কলম্বাস ২-১ গোলে হারায় লস অ্যাঞ্জেলেসকে।
কলম্বাস ও মায়ামি দুটি দলই মেজর লিগ সকারে (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের। চলমান মৌসুমে এই দুই দল এরই মধ্যে একবার মুখোমুখি হয়েছে। গেল জুনে নিজেদের মাঠে মায়ামি ২-১ গোলে হারায় কলম্বাসকে। সেই ম্যাচেও ছিলেন না মেসি।
এমএলএস এর চলতি মৌসুমে ইস্টার্ন কনফারেন্সে মায়ামি আছে শীর্ষে, কলম্বাস তিন নম্বরে।
লুট হওয়া সব ট্রফি ফেরত পাওয়ার আকুতি আবাহনীর সাবেকদের
দল চাইলে রাত দুইটায় উঠেও বোলিং করতে প্রস্তুত মহারাজ
ফুরোননি অ্যান্ডারসন, ফিরতে চান সাদা বলে