লাইনচ্যুত ট্রেনের বগি এক মাস পর উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৯:৩১ এএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় এক মাস পর বগিটি উদ্ধার করা হয়েছে। বৈষম্যবিরোধী আন্দলোনে ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বগিটি প্রায় ২৮ দিন পর বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় উদ্ধার করে রেলওয়ে কর্তৃপক্ষ।

জানা যায়, গত (১৭ জুলাই) রাতে সান্তাহার জংশন স্টেশনে একটি মালবাহি ট্রেন সান্টিং করার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। জংশন স্টেশনের উওর পার্শ্বে মালগুদাম এলাকায় একটি মালবাহী ট্রেন সান্টিং করার সময় ট্রেনের একটি বগি রেল-লাইনের শেষ সীমানা অতিক্রম করে বাহিরে মাটিতে পড়ে য়ায়। এ নিয়ে ২৬ জুলাই ‘ট্রেনের বগি লাইনচুত্য: ৮ দিনেও হয় নাই উদ্ধার’ শিরোনামে দেশ রুপান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।

সান্তাহার রেলওয়ে উপ-সহকারি প্রকৌশলী (ক্যারেজ) সোহেল হোসেন বলেন, “মালবাহী একটি ট্রেন বিকল্প রেল লাইনে সান্টিং করার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছিল। ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে বগিটি উদ্ধার করা সম্ভব হয় নি। এ ঘটনার প্রায় ২৮ দিন পর পাকশী থেকে একটি রিলিফ ট্রেন এসে লাইনচুত্য বগিটি উদ্ধার করে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত