কলকাতার রাজপথ থেকে অভিনেতা রুদ্রনীল গ্রেপ্তার

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৪:২৯ পিএম

অভিনেতা রুদ্রনীলকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। পুলিশের গাড়িতে উঠেই একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেতা। 

তিনি বলেন, আমরা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আন্দোলনে অংশ নিয়েছিলাম। আমাদের বলা হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে। তাই আমাদেরকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা, তাই আমাদেরকে গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন। 

ভিডিওর ক্যাপশনেও রুদ্রনীল লিখেছেন, অন্যায়ের প্রতিবাদ করায় শ্যামবাজার থেকে গ্রেপ্তার করল মমতা-পুলিশ। নিয়ে যাচ্ছে লালবাজারে। আপনার কত জেল আছে মুখ্যমন্ত্রী? বাংলার রাতজাগা সব মা বোনেদের বাবা ভাইয়ের গ্রপ্তার করার মতো জেল আছে? "রাত জেগেছে জনতা,  ভয় পেয়েছে মমতা!"

গত ৯ আগস্ট সকালে কলকাতার শ্যামবাজার এলাকায় অবস্থিত আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের বিশ্রামকক্ষ থেকে এক নারী চিকিৎসকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায়, ওই চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এরপরই আন্দোলনে কেঁপে ওঠে কলকাতা। যেই কম্পন এখন ভারত পেরিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত