টিজারে না রাখার কারণেই অভিনেত্রীর অভিযোগ!

আপডেট : ১৬ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম

অভিনেত্রী এলিনা শাম্মী বুধবার রাতে নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে পারিশ্রমিক পাওনাসহ নানা অভিযোগ করেন। অভিনেত্রী লেখেন, ‘যে নির্মাতা সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, তার মুখে নীতিবাক্য মানায় না। কথার ফুলঝুরি ছড়িয়েছে সব সময়, চাপাবাজিতে সে বদ্ধপরিকর।’ নির্মাতাকে ‘চাটুকার’, ‘দালাল’ বলে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী। 

এর উত্তর দিয়েছেন নির্মাতা অনন্য মামুন। বললেন, আসন্ন দরদ সিনেমার টিজারে না রাখার কারণেই নির্মাতার বিরুদ্ধে অভিযোগ করেছেন এলিনা শাম্মী। একটি পোস্টে অনন্য মামুন লিখেছেন- 

টিজারে আমি নেই কেন? দরদ এর পোস্টারে আমার ছবি নেই কেন?  আমাকে কেন দুবাই এর শো তে নিলেন না? সেই কেন এর  উত্তর আমার নেই বলেই আমি আজ খারাপ হয়ে গেলাম। আর যেহেতু টিজার পোস্টারে নেই তাহলে জাতি কিভাবে জানবে উনি  দরদ সিনেমায় অভিনয় করেছে, সেটার সহজ উপায় হলো অভিযোগ করা। আপনাকে আমি আমার সহকারি কথা বলার জন্য অফিসেও আসতে বলছি ২০ তারিখে আপনি সেটা করলেন না। এবার উনার অভিযোগ গুলোর ব্যাখা আমি দেয়ার চেষ্টা করি। 
১. উনি প্রতিদিন ১০ হাজার টাকা করে নেন।
উত্তর- কালও যখন আমার সাথে কথা তখনও বলো আপনারা ইচ্ছা মত দিয়েন। আমি সেটার ছবি সহ প্রমাণ দিলাম। 
২. উনার দাবী উনি ১৯ দরদে কাজ করেছেন। 
উত্তর- না উনি ৫ দিন কাজ করেছেন। যেহেতু শুটিং ভারতে হয়েছে আমি উনাকে বলি আপনার শুটিং কিন্তু ৫ দিন। উনি বললেন না মামুন ভাই পুরো শুটিং টাই আমি থাকতে চাই। নতুন কিছু শিখবো। এক শিল্পীকে হোটেল ভাড়া দিয়ে ১৯ দিন রাখতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানেন। 
৩. আমি উনাকে নাকি কোনও সিনেমায় টাকা দেয়নি।
উত্তর- উনার কাছে কি কোন চুক্তিপত্র আছে যে উনি আমার কাছে টাকা পাবেন। আর টাকা পেলেও সেটা প্রোডাকশন হাউজের কাছে পাবে। পরিচালক ও শিল্পীদের মত চুক্তিবদ্ধ কারিগর।  
৪. উনি আমার সাথে কাজ করেছেন ২০২১ সালে তখন থেকে নাকি তিনি সম্মানী পাননি।
উত্তর- যদি টাকা না পেয়ে থাকেন তাহলে পর তিন কাজ করলেন কেন? মানুষ ভুল একবার করে বার বার কে? 
৫. আমি দরদ এর শুটিং এ তাকে সবার সামনে ধমক দিয়েছি। 
উত্তর- সেটে অভিনয় ভুল করলে ধমক দেয়ার অধিকার পরিচালক রাখেন। আর যদি ইচ্ছাকৃত হয়ে থাকে তাহলে সেটা আপনার সাথে কাজ করা আগের সিনেমা গুলোতেও হতো।

 
সব শেষে বলতে চাই আপনার যদি এতই অভিযোগ থাকে তাহলে সেটা ২০২৩ নভেম্বরের শুটিং শেষ হবার পর বলা উচিত ছিলো। এত দিন পরে কেন?  উত্তর টা হলো এখন সবাইকে জানাতে হবে আপনি দরদ সিনেমায় কাজ করেছেন। এবার চরম সত্য একটা কথা বলি এর আগেও আপনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করে ছিলেন, আর তখন আমরা মিডিয়ার মানুষ জানতে পারি এলিনা শাম্মি বলে আমাদের একজন শিল্প আছে। আর আজ অনেক বছর পর জাতী জানতে পারলো আপনি একজন শিল্পী আর দরদ সিনেমায় আপনি কাজ করেছেন।

সম্মানিত শিল্পী এলিনা শাম্মি আপনার মনের লুকানো স্বপ্ন আমি পূরণে সহযোগিতা করলাম। আগামী দুই একদিন আমাদের মিডিয়া জানবে এলিনা শাম্মি বলে আমাদের একজন সম্মানিত শিল্পী আছে। আমার শিক্ষা হলো আমি অনুরোধে কোনও শিল্পীকে আর কাজে নিবো না। চুক্তিপত্র ছাড়া কোন কাজ করবো না। জানি এই লিখার পরে আপনি হয় তো আরও অনেক অভিযোগ করেন। আমি আপনাকে সম্মান করে সব অভিযোগ মেনে নিবো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত