কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাশিয়ার এমন একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের গ্লুশকোভো গ্রামের কাছে সেম নদীর ওপরে থাকা সেতু গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
রুশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্লুশকোভো শহরের কাছে অভিযানের ফলে স্থানীয় জেলার কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্রেমলিন ওই সেতু ব্যবহার করে সেনা সরবরাহ করে আসছিল, এটি ধ্বংস হওয়ায় সেই কাজ ব্যাহত হতে পারে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তাদের সেনারা কুরস্কে অবস্থান শক্তিশালী করছে। দখল করা অঞ্চলগুলোকে ‘বিনিময় তহবিল’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, এসবের সঙ্গে ইউক্রেনে মস্কোর দখল করা অঞ্চল বিনিময় করা যেতে পারে।
রাশিয়ার ভেতরে ইউক্রেনের বাহিনী অনুপ্রবেশ করে যে অভিযান চালাচ্ছে তা দ্বিতীয় সপ্তাহে গড়াল। কুরস্ক অঞ্চলে সামরিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের শীর্ষ সামরিক এক কমান্ডার। অন্যদিকে রাশিয়াও জানিয়েছে, অঞ্চলটি থেকে এক লাখ ২০ হাজারের বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান ঘোষণা দেন পুতিন। এরপর থেকে চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।
ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬