স্বাস্থ্যের নতুন ডিজি অধ্যাপক রোবেদ আমিন

আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ০৪:০৭ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন। এর আগে তিনি অধিদপ্তরের এনসিডিসি প্রকল্পের লাইন ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন।

আজ রবিবার (১৮ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল ২ শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের অধ্যাপক ডা. রোবেদ আমিনকে (৪১৩৯২) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞপনে উল্লেখ করা হয়।

এর আগে রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতেমা সই করা অপর এক আদেশে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমের সাথে চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত