দেশে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সারাদেশে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে আরও বলা হয়, মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে দুজন করে এবং সিলেট ও খুলনা বিভাগে একজন করে রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হাম উপসর্গে মোট ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৬০৮ জনের।
এ ছাড়া এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন এবং ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৩১৪ জন।