ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসরকে হারিয়ে সৌদি সুপার কাপ জিতেছে আল হিলাল। দলটির অধিনায়ক সালেম আল-দাওসারি। যিনি কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানোর পথে দ্বিতীয় গোলটি করেছিলেন সৌদি আরবের হয়ে। এবার রোনালদোকে হারিয়ে লিওনেল মেসির উদযাপনের স্মৃতি ফেরালেন তিনি। ট্রফি উঁচিয়ে ধরার আগে সতীর্থদের দিকে এগিয়ে যাওয়ার সময় পাশ থেকে ঝাঁপিয়ে পড়েন ৩২ বছর বয়সী এই ফুটবলার।
রোনালদোর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ট্রফি নিয়ে যেভাবে হেঁটে সতীর্থদের কাছে গিয়েছিলেন, অবিশ্বাস্যভাবে ঠিক সেভাবেই গেলেন দাওসারিও। আর সৌদি ফুটবলারের মাঝে মেসির ছায়া দেখেই ক্ষিপ্ত হয়ে যান রোনালদো। ম্যাচ শেষে ক্ষিপ্ত হয়ে সতীর্থদের সমালোচনা করে রানার্সআপ পদক না নিয়েই মাঠ ছাড়েন।
৩৯ বছর বয়সী এই খেলোয়াড় আল-নাসরের হয়ে তার তৃতীয় অভিযানে প্রবেশ করছেন তবে যতটা আশা করেছিলেন ততটা সাফল্য পাননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭২ ম্যাচে ৬৬ গোল করলেও রোনালদো এখনো লিগ জিততে পারেননি।
তবে তার সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ রিও ফার্দিনান্দ সম্প্রতি দাবি করেছেন, অন্তত আরও তিন বছর খেলা চালিয়ে যাবেন রোনালদো। তিনি বলেন, ‘আমি খুব বেশি কিছু বলতে পারব না, তবে আমি পর্দার আড়ালে ক্রিশ্চিয়ানোর সঙ্গে কিছু কাজ করছি এবং সে যতক্ষণ চায় ততক্ষণ খেলবে। সে কোথাও যাচ্ছে না। আর আমি হতভম্ব হয়ে গেলাম। আর শুনুন, আপনারা সময়মতো দেখতে পাবেন, কিন্তু আমার মনে হয় অন্তত আরও তিন বছর সে খেলা চালিয়ে যাবে।’
জয় না পাওয়ায় হতাশ রিয়াল কোচ আনচেলত্তি
লা লিগায় প্রত্যাশিত অভিষেক হলো না এমবাপ্পের