সময় টেলিভিশনের সম্প্রচার এক সপ্তাহ বন্ধের নির্দেশ

  • সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট
  • প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে আদালতে রিট করেছিলেন শম্পা রহমান
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০২:৩০ পিএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

প্রতিষ্ঠানের পরিচালক দাবি করে শম্পা রহমানের করা এক রিট আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম।

রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী আহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত