বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসায় এবং আহত বা নিহতদের তথ্য পাঠাতে হটলাইন চালু করা হয়েছে। এসব নম্বরে যোগাযোগ করে তথ্য পাঠানো অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) এমআইএস ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নম্বরগুলো হলো- স্বাস্থ্য বাতায়ন (২৪/৭ কল সেন্টার) নম্বর ১৬২৬৩ এবং অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম, হটলাইন নম্বরগুলো- ০১৭৫৯১১৪৪৮৮, ০১৭৬৯৯৫৪১৯২।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের সুচিকিৎসার প্রয়োজনে এবং আহত/নিহতদের জন্য তথ্য পাঠানোর জন্য হটলাইন নম্বরগুলো সচল রয়েছে। প্রয়োজনে এসব নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হলো।
নারায়ণগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা