কঠোর অবস্থানে বিএনপি, আ.লীগের দায় নিচ্ছে না জোটসঙ্গীরা

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:১৫ এএম

আ.লীগের জোটসঙ্গীরা দায় নিতে রাজি নয় || পাভেল হায়দার চৌধুরী

আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠন করে ২০০৯ সালে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তারপর টানা ২০২৪ সাল পর্যন্ত সাড়ে ১৫ বছর ক্ষমতায় থেকেছে তার দল আওয়ামী লীগ। এ সময় জোটের সঙ্গীরা কখনো মন্ত্রিসভায় ছিলেন, কখনো সরকারের বাইরে থেকে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন। কিন্তু ছাত্র গণআন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতন ও প্রধানমন্ত্রিত্ব ছেড়ে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর জোট সঙ্গীদের কেউ দলটির সঙ্গে নেই। বরং তারা দায় দিচ্ছে আওয়ামী লীগকে।

বিস্তারিত পড়ুন এখানে...

নেতাকর্মীদের কঠোর বার্তা দিল বিএনপি || শফিক সাফি

নেতাকর্মীদের বাড়াবাড়ি দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা মনে করছেন, এখনই লাগাম টানা না গেলে মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। তাই যখন যার বিরুদ্ধে অভিযোগ আসবে, ঘটনা বিবেচনায় তাকে তখনই দল থেকে সতর্ক করা, কারণ দর্শানোর নোটিস, পদ স্থগিত কিংবা বহিষ্কারের সিদ্ধান্ত নিতে হবে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। এর পরপরই এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপির শীর্ষ নেতারা বলছেন।

বিস্তারিত পড়ুন এখানে...

×
সর্বশেষ সর্বাধিক পঠিত