হবিগঞ্জে মাটি ও বালু ফেলে বাঁধ রক্ষার চেষ্টা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৯:৩১ এএম

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নদীর পানি সবগুলো পয়েন্টেই বিপদসীমা অতিক্রম করেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শহরতলির জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করছে। এতে করে রিচি ও লোকড়া ইউনিয়নের হাওরে রোপা আমন ও মৎস্য খামার তলিয়ে গেছে। স্থানীয় মানুষ মাটি ও বালুর ব্যাগ ফেলে বাঁধ রক্ষায় দিনরাত কাজ করছেন।

পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে বন্যা দেখা দিয়েছে। উজানে খোয়াইয়ের ব্যারেজের ৭টি গেট খুলে দেওয়ার ফলে হবিগঞ্জে এর প্রভাব পড়েছে। উজানে বর্ষণ বন্ধ না হওয়া পর্যন্ত  হবিগঞ্জ শহর ও আশপাশ এলাকার বাঁধ ঝুঁকিতে থাকবে। এদিকে শহরতলির জালালাবাদ, রিচি, লুকড়া, গোয়ালনগরসহ বেশ কয়েকটি গ্রামের হাজারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত