চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সফর স্থগিত করল নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী ২৮ সেপ্টেম্বর দুটি চার দিনের ম্যাচ ও তিনটি ওয়ানডে খেলতে কিউইদের বাংলাদেশে আসার কথা ছিল। গতকাল এক বিবৃতির মাধ্যমে সফর স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে নিউজিল্যান্ড ক্রিকেট।
চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের মাটিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে পাঁচটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা দিলে এই টুর্নামেন্ট আসর আরব আমিরাতে সরিয়ে নিতে বাধ্য হয় আইসিসি। এবার কিউই ‘এ’ দলের সফরও স্থগিত হয়ে গেল। এই সফর কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট কিছুই জানায়নি।
তবে সফরটি নিয়ে আশার কথা শুনিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। দেশের একটি শীর্ষ গণমাধ্যমকে তিনি বলেছেন, ‘ট্রাভেল রেস্ট্রিকশনস থাকলে তো বোর্ডের কিছু করার থাকে না। আমরা ওদের সঙ্গে আলাপ করছি। সফরটি বাতিল হবে না। আশা করছি, অন্য কোনো সময় সিরিজটি আয়োজন করতে পারব।’
বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান মাশরাফি-মুশফিক-লিটনের
ঘরোয়া ফুটবলে দলই পেলেন না জামাল ভূঁইয়া!