আগের টেস্টে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয়েছিল ইংল্যান্ডের তরুণ উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথের। তবে এবার সেই ভুল আর করেননি। রীতিমতো রেকর্ড গড়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছেন এই তরুণ। জবাবে অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিসের ফিফটিতে লড়াই জমালেও হারের শঙ্কায় শ্রীলঙ্কা।
ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৬ উইকেটে ২০৪ রান। তারা এগিয়ে আছে ৮২ রানে। এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংস থেমেছিল ৩৫৮ রানে। ১৪৮ বলে ৮ চার ১ ছক্কায় ১১১ রানের ইনিংস খেলেন স্মিথ। ইংল্যান্ডের সবচেয়ে কম বয়সী উইকেটকিপার হিসেবে তিনি টেস্ট সেঞ্চুরি হাঁকালেন। তার বয়স ছিল ২৪ বছর ৪২ দিন।
স্মিথের এই সেঞ্চুরিতে ভেঙে গেল ৯৪ বছরের পুরোনো একটি রেকর্ড। ১৯৩০ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৪ বছর ৬৩ দিন বয়সে সেঞ্চুরি করেছিলেন লেস অ্যামেসের। এবার তার রেকর্ড নিজের করে নিলেন স্মিথ। ক্যারিয়ারে প্রথম পাঁচ ইনিংসে দুই ফিফটির সঙ্গে তার একটি সেঞ্চুরিও হয়ে গেল। নিজের আগের টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৫ রানে আউট না হলে সেঞ্চুরি আরেকটা হতে পারত।
শ্রীলঙ্কার বিপক্ষে তিনি কাঙ্ক্ষিত সেঞ্চুরি তুলে নেন ১৩৬ বলে। শেষ পর্যন্ত প্রভাত জয়াসুরিয়ার বলে কিপার দিনেশ চান্ডিমালের গ্লাভসবন্দি হয়ে থামে তার ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। নিয়মিত উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন ম্যাথিউস (৬৫) ও কামিন্দু মেন্ডিস (৫৬*)। দিনশেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২০৪ রান। চান্ডিমাল অপরাজিত ২০* রানে।
ব্রাজিল দলে ডাক পেলেন 'ছোট মেসি' এস্তেভাও
লিটন-মুশফিকের দারুণ ফিফটিতে পিন্ডিতে শক্ত খুঁটি বাংলাদেশের
মামলা মাথায় নিয়ে ব্যাটিংয়ে সাকিব