শীর্ষ পদে নিয়োগ দিচ্ছে প্রাইম ব্যাংক

  • চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
  • ব্যাংক বা আর্থিক প্রশাসনে বিভিন্ন সিনিয়র স্তরের অপারেশনাল পদে কাজের দক্ষতা
আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ১০:৩৯ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: প্রাইম ব্যাংক পিএলসি।

গ্রেড: ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি)

পদ: চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও)।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) সার্টিফিকেশন অবশ্যই থাকতে হবে। সিএফএ, সিপিএ, এসিসিএ বা ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অতিরিক্ত যোগ্যতা: ব্যাংক বা আর্থিক প্রশাসনে বিভিন্ন সিনিয়র স্তরের অপারেশনাল পদে কাজের দক্ষতা। আর্থিক খাতের মধ্যে এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো সাথে ভালো নেটওয়ার্কে জ্ঞান থাকতে হবে।

অভিজ্ঞতা: আর্থিক প্রতিষ্ঠানে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা, এর মধ্যে ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে জ্যেষ্ঠ পদে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুযোগ-সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: প্রযোজ্য নয় ।

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৫ সেপ্টেম্বর ২০২৪।

সূত্র: বিডিজবস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত