রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশ ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ।
ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, 'আলহামদুলিল্লাহ, এই জয়টা বিশাল আমাদের জন্য।'
পাকিস্তানের বিপক্ষে এর আগে ১৩ টেস্ট খেলে একটাও জিততে পারেনি বাংলাদেশ। ড্র করতে পেরেছিল মাত্র একটি।
পুরস্কার বিতরণীতে শান্ত আরও বলেন, 'যখন আমরা সিরিজটা শুরু করেছিলাম, যখন বলেছিলাম, এবার আমরা জিততে চাই, সেটা বিশ্বাস থেকেই বলেছিলাম। বিশ্বাস ছিল, এবার আমরা বিশেষ কিছু করব। যেভাবে আমরা গত ১০-১৫ দিন পরিশ্রম করেছি, আমাদের মধ্যে বিশ্বাস ছিল, বিশেষ কিছু করতে পারব।'
ব্যাট হাতে মুশফিকুর রহিম ৩৪১ বলে ১৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ম্যাচসেরাও হয়েছেন মুশি।
মুশফিকের প্রশংসায় শান্ত বলেন, 'মুশি ভাই অসাধারণ। যেভাবে তিনি ১৫-১৭ বছর ধরে খেলে যাচ্ছেন, প্রতিদিন নিজেকে তৈরি করছেন, এটা অবিশ্বাস্য। এই কন্ডিশনে ব্যাটিংয়ের জন্য যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন, আমি খুব খুশি।'
তবে মুশফিকুর রহিমকে একা কৃতিত্ব দিতে নারাজ অধিনায়ক। দলের সবার কঠোর পরিশ্রমের ফল বলেছেন। 'আমি শুধু মুশি ভাইকে সব কৃতিত্ব দেব না, এই জয় দলের ১৫ জনের কঠোর পরিশ্রমের ফল। এই কৃতিত্ব সবারই পাওনা।'
পুরস্কারের টাকা বন্যার্তদের দিলেন লিটন
ঐতিহাসিক জয়ের ম্যাচসেরার পুরস্কার বন্যার্তদের উৎসর্গ মুশফিকের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের জয় উৎসর্গ শান্তর