জয়পুরহাটে ১২ বছরের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ের অপরাধে বর, বরের খালা ও মেয়ের মাকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ আগস্ট) দুপুরে শহরের সাহেবপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
দন্ডপ্রাপ্তরা হলেন, শহরের সাহেবপাড়া এলাকায় ফয়জুল হকের বড় ছেলে নাহিদ হাসান, তার খালা রুমা, ও মেয়ের মা মাজেদা।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির জানান, জয়পুরহাট শহরের সাহেবপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির ১২ বছর বয়সী এক ছাত্রীর সাথে একই এলাকার ২২ বছরের নাহিদ হাসানের বাল্যবিয়ের খবর দেন স্থানীয়রা। পরে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে যৌথভাবে সেখানে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত এসময় বরকে ১ মাস, তার খালাকে ১৫ দিন ও মেয়ের মাকে ১৫ দিনের কারাদন্ড দেন।
ফারাক্কার সব গেট খুলে দিল ভারত