আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ০৪:১২ পিএম

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, এ সরকার চায় না কোনও রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। আজ মঙ্গলবার (২৭ আগস্ট)  আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চাওয়া রিট শুনানিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটের আদেশের দিন পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে রিটটি করেন। এই রিটে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনও চাওয়া হয়েছে। এ ছাড়া রিটে দেশ সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়েছে। সেই সঙ্গে বিদেশে পাচার করা ১১ লাখ কোটি টাকা ফেরত আনতে এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মকর্তাদের বদলি চাওয়া হয়েছে। সে সময় রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটের বিষয়গুলোতে রুল ও আদেশ চাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত