ঝালকাঠিতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে রিয়াদ তালুকদার (২৪) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে জেলার নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের বরইতলা এলাকার ঝালকাঠি- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের বন্ধু একই মোটরসাইকেলে থাকা পিয়াল নামে আরো একজন আহত হয়েছে। পিয়াল বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় বরইতলা এলাকায় ঝালকাঠিগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী রিয়াদ তালুকদার ও পিয়াল নামে দুইজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিয়াদ তালুকদারকে মৃত ঘোষণা করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরাদ আলী বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
প্রধানমন্ত্রী হবেন না দলীয় প্রধান, মেয়াদ দুবারের বেশি নয় : টিআইবির প্রস্তাব
‘বাবার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, এখন সেই ভার আমার কাঁধে’
তিন মাস আগে বিয়ে করা ফারজানা ধ্বংসস্তূপে খুঁজছেন স্বামীকে