মিরাজের জোড়ায় শিরোপা জয়ের পথে বাংলাদেশ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৪:২৯ পিএম

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা থেকে ৪৫ মিনিট দূরে দাঁড়িয়ে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে স্বাগতিক নেপালের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে মারুফুল হকের শীষ্যরা। প্রথমার্ধের যোগ করা সময়ে মিরাজুল ইসলাম ফ্রি-কিক থেকে বাংলাদেশকে এগিয়ে নেন।

প্রথমার্ধে অবশ্য প্রাধান্য বিস্তার করে খেলেছে নেপাল।  বেশ কয়েকবার লক্ষ্যে শট করলেও নেপাল পরাস্ত করতে পারেনি বাংলাদেশ কিপার মোহাম্মদ আসিফকে। 

ম্যাচের নবম মিনিটে নিরাঞ্জন ধামির দূরপাল্লার শট পাঞ্চ করে ক্লিয়ার করেন আসিফ। বিপদ ঘটার আগেই অসাধারণ সেভ করেন মেহেদী হাসান শ্রাবণের জায়গায় খেলতে নামা আসিফ। 

ম্যাচের ১৩ মিনিটে ফের ধামির বক্সের বাইরে থেকে জোড়ালো শট আসিফ রুখে দেন। ২১ মিনিটে ধামির কাটব্যাকে অবিনাশ ভালো জায়গা থেকে এলমেলো শট নিলে সেরা সুযোগ নষ্ট হয় নেপালের। 

দুই গোলের সাথে এক অ্যাসিস্ট মিরাজের

প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে মিরাজুলের অসাধারণ গোলে বাংলাদেশ লিড নেয়। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক আদায় করে নিয়ে নিজেই ডান পায়ের বাঁকানো শট নেন। তা সাইড পোস্টে আঘাত করে জালে জড়ায়।

৫৫ মিনিটে মিরাজ আবার গোল করেন। 

৭০ মিনিটে মিরাজের অ্যাসিস্টে ব্যবধান ৩-০ করেন রাহুল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত