২০২১ সালের ইউএস ওপেন জিতে হুলস্থুল বাধিয়ে দিয়েছিলেন তখনকার টিনেজ সেনসেশন এমা রাদুকানু। ব্রিটিশ এ টেনিস খেলোয়াড়ের মাঝে ভবিষ্যতের তারকা দেখতে পাচ্ছিলেন ভক্তরা। এর পর থেকে আর কখনো ইউএস ওপেনে প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারেননি রাদুকানু। গতবছর ইনজুরিতে থাকায় অংশ নেন। আর ২০২২ সালের মতো গতকাল এবারের আসরের প্রথম রাউন্ড থেকে বিদায় হতে হয়েছে তাকে।
যুক্তরাষ্ট্রের সোফিয়া কেনিনের কাছে ৬-১, ৩-৬ ও ৬-৪ সেটে হার মানেন রাদুকানু। ২১ বছরের এ তারকা এর পর ফ্ল্যাশিং মিডোতে কান্নায় ভেঙে পড়েন। রাদুকানুর বিদায়ের পেছনে কম ম্যাচ খেলাকে কারণ হিসেবে মনে করা হচ্ছে। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের পরর্ব্তী অনুশীলন পরিকল্পনা সাজিয়ে টেনিসের মঞ্চে স্বদর্পে ফিরে আসবেন বলে বিবিসি ফাইভকে জানিয়েছেন রাদুকানু, ‘আমি আরও বেশি ম্যাচ খেলতে চাই। আমি হয়তো সবগুলো টুর্নামেন্ট খেলবো না, তবে নিশ্চিত আগের চেয়ে বেশি ম্যাচ খেলবো। আগামীবারের জন্য এটাই আমার শিক্ষা।’
২০২৩ সালটি ইনজুরিতে কাটানোর পর এ বছরের জানুয়ারিতে কোর্টে ফেরেন রাদুকানু। অস্ট্রেলিয়ান ওপেনের অংশ নিলেও দ্বিতীয় রাউন্ডের বাধা পেরোতে পারেননি। নিজেকে প্রস্তুতের জন্য ফ্রেঞ্চ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন। ঘরের মাঠ উইম্বলডনে ফিরে চতুর্থ রাউন্ড পর্যন্ত গিয়েছিলেন তিনি।
সেরা রেটিং পয়েন্ট নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক