পিসিবির 'বাজিমাত' সিদ্ধান্তে আইসিসির চেয়ারম্যান জয় শাহ!

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন জয় শাহ। অন্যান্য দেশের সুযোগ ছিল এই পদের জন্য লড়াই করার। পাকিস্তানও সেই সুযোগটা লুফে নিতে পারত। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত পাকিস্তান যাবে, এমন প্রতিশ্রুতি পেয়েই তারা বিসিসিআইয়ের সচিবকে সমর্থন করেছে। এমনটিই মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।

পিসিবির বাজিমাত সিদ্ধান্তে জয় শাহ আইসিসির চেয়ারম্যান হতে পেরেছেন বলে ওয়ান ক্রিকেটকে বলেছেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক। তার মতে, আগামী বছরে পাকিস্তানে আছে চ্যাম্পিয়নস ট্রফি। আর সেখানে ভারতকে আনতেই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে জয়কে সমর্থন করেছে মহসিন নাকভির বোর্ড।

তিনি বলেন, ‘পিসিবি কোনো কারণে শাহের নিয়োগের বিরোধিতা করেনি। আমার মনে হয় একটা বোঝাপড়া আছে। যদি ভারতের দল আসে, তবে তা হবে জয় শাহের প্রচেষ্টা এবং তাদের সরকারের সমর্থনের কারণে।’

রশিদ আরও বলেন, ‘যে অনুমোদন ইতিমধ্যে অর্ধেক হয়ে গেছে এবং ভারত প্রকৃতপক্ষে পাকিস্তানে আসছে এবং জয় শাহ ভারত ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা নিশ্চিত করার জন্য তিনি যে ভূমিকা পালন করবেন সে সম্পর্কে খুব আশাবাদী শোনাচ্ছে।’

চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হওয়ার কথা ১৯ ফেব্রুয়ারি। আপাতত পুরোপুরি পাকিস্তানে খেলা হবে। তবে ভারত এশিয়া কাপ ২০২৩-এর মতো একটি হাইব্রিড মডেলের জন্য চাপ দিচ্ছে এবং আইসিসি প্রধান হিসাবে জয় শাহের নিয়োগ টুর্নামেন্টের গতি-প্রকৃতিকে প্রভাবিত করবে তা দেখতে আকর্ষণীয় হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত