টেলিগ্রাম সিইওর শর্ত সাপেক্ষে জামিন, ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা

  • শর্ত সাপেক্ষে জামিন, সপ্তাহে দুবার থানায় হাজিরা এবং ফ্রান্স ত্যাগে নিষেধাজ্ঞা পাভেল দুরভের
  • রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে ফ্রান্সে
আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৩:২৫ পিএম

শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সারাবিশ্বে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রামের নির্বাহী প্রধান (সিইও) পাভেল দুরভ। বুধবার তার জামিন মঞ্জুর করেন ফরাসি আদালত। এছাড়া পাভেল দুরভকে ৫০ লাখ ইউরো জরিমানার শর্তে জামিন দেওয়া হয়। তা ছাড়া তাকে সপ্তাহে দুবার থানায় হাজিরা দিতে হবে এবং তিনি ফ্রান্স ছেড়ে যেতে পারবেন না।

প্যারিসে ম্যাজিস্ট্রেটদের শুনানিতে ৩৯ বছর বয়সী পাভেলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে চরমপন্থি তৎপরতা দমনে ব্যর্থতা ও ম্যাসেজ অ্যাপটিতে অবৈধ আধেয় প্রকাশের দায়ে বেশকিছু অভিযোগ আনা হয়। খবর আল জাজিরা। 

তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে অনলাইন প্ল্যাটফর্মে অবৈধ লেনদেন, কর্তৃপক্ষের চাহিদা অনুসারে তথ্য-উপাত্ত সরবরাহে অস্বীকৃতি এবং শিশু পর্ণোগ্রাফির ছবি প্রকাশ করা। পাশাপাশি রয়েছে মাদক পাচার, প্রতারণা ও অর্থপাচারের মতো অভিযোগ।

দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হলেও তাকে এখনই দোষী এবং তাকে বিচারের মুখে পড়তে হবে না। কর্তৃপক্ষ মনে করছে, তার বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ আছে, তাই তাকে বিচারবিভাগীয় তত্ত্বাবধানে রাখা যায়। বিচারকরা তার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ জারি করেছেন। 

তবে ট্রেলিগ্রাম কর্তৃপক্ষ ইউরোপীয় প্রযুক্তি বিষয়ক আইনকানুন মেনে চলে জানিয়ে দুরভের আইনজীবী ডেভিড অলিভার কামিনস্কি বলেছেন, অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো অযৌক্তিক।

এদিকে টেলিগ্রামে সংগঠিত অপরাধের তদন্তের অংশ হিসেবে রাশিয়ান বংশোদ্ভূত পাভেল দুরভের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। প্যারিসের প্রসিকিউটররা বলছেন, তাকে ফ্রান্সে আনুষ্ঠানিক তদন্তের অধীনে রাখা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) প্যারিসের উত্তরাঞ্চলীয় বিমানবন্দর থেকে পাভেল দুরভকে গ্রেপ্তার করে ফ্রান্স পুলিশ। ফরাসি সম্প্রচারমাধ্যম টিএফওয়ানের প্রতিবেদেন বলা হয়, পাভেল দুরভ নিজ বিমানে করে শনিবার সন্ধ্যায় প্যারিসের লো বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে গ্রেপ্তার করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত